ঢাকা ২২ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়

অনলাইন সংস্করণ
২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ণ ১৩০ বার পঠিত
একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়
নিজস্ব প্রতিবেদকঃ ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর বিদীর্ণ শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণীর একঝাক তরুণ শিক্ষার্থী এভাবে রাঙিয়ে তুলছেন বিদ্যালয় প্রাঙ্গনের শহিদ মিনার। বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম বলেন, এবার করোনাভাইরাস মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ থাকলেও শহীদদের স্মৃতির মিনার রাঙিয়ে তুলতে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে আমাদের শিক্ষার্থীরা। কারণ এই দিনটি আমাদের গৌরবের, আমাদের অহংকারের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান সেলিম জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১’ উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও নানা পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়। তবে মহামারী পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন