ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কুবির ৭ শিক্ষক

অনলাইন সংস্করণ
২১ ডিসেম্বর ২০২০, ৫:১৪ অপরাহ্ণ • ৯০ বার পঠিত
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কুবির ৭ শিক্ষক
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
শিক্ষা জীবনে উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৭ শিক্ষক। এই ৭ জন শিক্ষকের মধ্যে ছয় জন যাবেন পিএইচডি ডিগ্রি নিতে এবং একজন যাবেন স্নাতকোত্তর ডিগ্রি নিতে। আগামী বছরের শুরুতেই তাঁদের ডিগ্রি নেওয়ার উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা করার কথা রয়েছে বলে আজ সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বলা হয়েছে। পিএইচডি ডিগ্রি নিতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া শিক্ষকেরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রাবেয়া খাতুন, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা হক এবং রসায়ন বিভাগের প্রভাষক দেবাশীস সেন। অন্যদিকে স্নাতকোত্তর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে যাবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সিমু দে। কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স-এ পিএইচডি নিতে বার্মিং হামের ইউনিভার্সিটি অফ এলাবামায় যাচ্ছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন চৌধুরী। অন্যদিকে ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে ইংলিশ স্টাডিজ-এর ওপর পিএইচডি ডিগ্রি নিতে যাবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন। নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রাবেয়া খাতুন যাবেন ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে। ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী বায়োকেমিস্ট্রির ওপর পিএইচডি নিতে যাবেন মিয়ামির ফ্লোরিডা স্টেইট ইউনিভার্সিটিতে। ফলিত পদার্থবিজ্ঞানের ওপর পিএইচডি করতে ইউনিভার্সিটি অফ আর্কানসাসে যাবেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা হক। এছাড়াও ফ্লোরিডা স্টেইট ইউনিভার্সিটি থেকে পিএইচডি নেবেন রসায়ন বিভাগের প্রভাষক দেবাশীস সেন। অন্যদিকে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি নিতে ওয়েস্টার্ন ইলিয়নিস বিশ্ববিদ্যালয়ে যাবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সিমু দে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই উচ্চতর ডিগ্রি অর্জনের যাত্রায় তাঁদের শুভ কামনা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।  

আরও পড়ুন