ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন কুবি

অনলাইন সংস্করণ
৯ অক্টোবর ২০২২, ৪:৩১ পূর্বাহ্ণ ৬৫ বার পঠিত
ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন কুবি
রকিবুল হাসান, কুবি:
ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের দল CoU_Unpredictable_3207৷ এছাড়া ন্যাশনাল র‍্যাংকিং এ ১৬ তম স্থান দখল করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়৷ যেটি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথম৷ প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী অংশ নেন। শনিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়৷ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলে ছিলেন আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইফতেখার নাহিম৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ বিইউবিটির উপাচার্য ড. মো ফাইয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিপিসি এশিয়ার ঢাকা অঞ্চলের চেয়ারম্যান ড. মোহাম্মাদ আলী নূর৷ আরও উপস্থিত ছিলেন—অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ, বিউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারমান আবু সালেহ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল এল হক, আইসিপিসি ফাইনালের বিচারক শাহরিয়ার মঞ্জুর, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম প্রমুখ। উল্লেখ্য, ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশ্বের জনপ্রিয় এবং সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে৷ প্রতি বছর দু'টি পর্ব অনুষ্ঠিত হয়। ১ম পর্বে বিশ্বের আটটি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেয়। আইসিপিসি, ঢাকা বিশ্বের আটটি অঞ্চলের মধ্যে এশিয়া-পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের আটটি অঞ্চল থেকে আঞ্চলিক পর্বে বিজয়ী দলগুলো এবছর ঢাকায় অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে।

আরও পড়ুন