ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

অনলাইন সংস্করণ
২৬ ডিসেম্বর ২০২২, ১:৩২ অপরাহ্ণ • ২৩২ বার পঠিত
আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ
  • অনলাইন ডেস্ক:
জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। সম্প্রতি বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মেরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। ২৩ ডিসেম্বর রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিচারকদের সামনে পুরস্কারে লাথি মারা কাণ্ডে আজীবন নিষিদ্ধ হলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, 'জাহিদের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অডিটোরিয়ামের অন্য শরীর গঠনবিদরাও। আমাদের প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলাভঙ্গ করেছেন তিনি। ফলে খেলাধুলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা তাকে আজীবন নিষিদ্ধ করেছি।' নিষিদ্ধ হওয়ার আগে পুরস্কারে লাথি মারার ঘটনা ব্যাখ্যা করে জাহিদ বলেন, 'আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকরা সঠিক রায় দেননি। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি।' সংবাদ: ইত্তেফাক

আরও পড়ুন