ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অনলাইন সংস্করণ
১৩ অক্টোবর ২০২০, ১:০৭ অপরাহ্ণ • ৭৯ বার পঠিত
হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে  প্রস্তুতিমূলক সভা
হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ধমীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও স্বাস্থ্য বিধি মেনে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবার উপজেলার ৪৫ টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহেনা বেগম,সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেরা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস,ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, খন্দকার জালাল উদ্দিন ও মো. কামরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন পোদ্ধার , যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব চেীধুরি, সাংগঠনিক সম্পাদক অঞ্জন চন্দ্র সাহা ও মহিলা বিষয়ক সম্পাদক বীনা রানী দেবী প্রমুখ।

আরও পড়ুন