ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

কুমিল্লায় হাটে গরুর শিংয়ের আঘাতে নারীর মৃত্যু

অনলাইন সংস্করণ
২৬ মে ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ ১৬৫ বার পঠিত
কুমিল্লায় হাটে গরুর শিংয়ের আঘাতে নারীর মৃত্যু

হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় নিজের পালিত ষাঁড়ের আঘাতে আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের প্রয়াত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে তার নিজের পালিত একটি ষাঁড় বিক্রির উদ্দেশ্যে ঘারমোড়া বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। এসময় ষাঁড়টি তাকে সজোরে গুঁতো দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিস ডা. মো .শহিদুল্লাহ নারীর সন্তানদের বরাত দিয়ে বলেন, নিজ বাড়িতে নিজেদেরই পালিত ষাঁড় গুঁতো দেয়। হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের পালিত গরু বাড়িতে গুঁতো দিলে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন