ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৪ নভেম্বর ২০২৬, ৪:১২ অপরাহ্ণ • ১০৮ বার পঠিত
বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা বাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়’-এ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়ন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. কিবরিয়া আলম চৌধুরী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহানুর আলম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. আবু ইসহাক রাজু ও মাওলানা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, অভিভাবক সদস্য মো. কাউছার মিয়া, সাবেক অভিভাবক সদস্য মো. জসিমউদদীন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হানিফ মিয়া।

সমাবেশে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা ছাড়া শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করা সম্ভব নয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯ জন এবং গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্ত ২ জনসহ মোট ১১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে ২০২৭ সালের এসএসসি নির্বাচনি পরীক্ষার ফলাফলও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ ও বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী খাদিজা আক্তার এবং গোল্ডেন জিপিএ-৫ ও বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জোয়াইরিয়া আক্তার তোহফা। তারা তাদের এই সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকগণের অসামান্য অবদান ও সঠিক দিকনির্দেশনার কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধের ওপর বিশেষ জোর দেন। 

পরিশেষে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন