ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

হোমনায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার

অনলাইন সংস্করণ
২৩ জানুয়ারি ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ ৩৫ বার পঠিত
হোমনায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
ডেস্ক রিপোর্টঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ৬৯ হাজার ৯০৪ টি ঘর বিতরণ উদ্বোধন করেন। কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাঁও গ্ৰামের দিনমজুর হালিমের হাতে প্রধান মন্ত্রীর উপহার একটি গৃহের সনদসহ পর্চা তুলে দেন কুমিল্লা-২ ( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। অনুষ্ঠানে ইউএনও রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, এ্সল্যিান্ড তানিয়া ভূঁইয়া, ওসি মো. আবুল কায়েস আকন্দ, পিআইও মোহাম্মদ নাহিদ আহাম্মদ জাকির,পল্লী বিদ্যুতের ডিজিএম আজিজুর রহমান সরকার, ৭১ এর ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলাস্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে,উপজেলায় প্রথম পর্যায়ে জমি আছে ঘর নাই এমন ১২৯ জনকে ঘর নির্মান করে দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ভূমিহীনও গৃহহীন ৩৩ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন