ঢাকা • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

হোমনায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত

অনলাইন সংস্করণ
২৫ মে ২০২১, ৭:৫২ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
হোমনায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে নিহত
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার হোমনায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন জেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন জেলে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের কাঁঠালিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আফাজ উদ্দিন মেজো ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) ও নেপাল চন্দ্র দাসের ছেলে টিটু চন্দ্র দাস (১৫) । আহত অমূল্য চন্দ্র দাসকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও নেপাল চন্দ্র দাসকে (৬০) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে অন্যান্য জেলেদের সাথে নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় তারা। হঠাৎ বজ্রপাতে তারা ২ জন ঘটনাস্থলে মারা যায় এবং অপর ২ জন আহত হয়।

আরও পড়ুন