ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হোমনায় নিখোঁজ সাংবাদিক চার দিন পর উদ্ধার

অনলাইন সংস্করণ
২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ ৮০ বার পঠিত
হোমনায় নিখোঁজ সাংবাদিক চার দিন পর উদ্ধার
তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক দিদার আহম্মদ নিখোঁজের চার দিন পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাইল এলাকার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। বর্তমানে তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে দোকানের মালামাল কিনতে ঢাকায় যান দিদার আহম্মদ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও সহকর্মীদের ধারণা, তাকে অপহরণ করা হয়েছিল। উদ্ধারের পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার দুপুরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে দেখতে যান কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। দিদার আহম্মদ জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি এবং হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনাটি তদন্তে হোমনা থানা পুলিশ মাঠে নেমেছে। প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

আরও পড়ুন