ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২৬, ১২:০২ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা। রোববার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি. আর. হাই স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম ও ইমরান সরকার বলেন, হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি ন্যায় ও প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার অপচেষ্টা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশে তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন