ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

হাঁস চুরির জেরে হাতুড়ি পেটা! দাউদকান্দিতে যুবক খুন, ২ জন আটক

অনলাইন সংস্করণ
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ ৯০ বার পঠিত
হাঁস চুরির জেরে হাতুড়ি পেটা! দাউদকান্দিতে যুবক খুন, ২ জন আটক
দাউদকান্দি (কুমিল্লা) কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালীগাঁও ইউনিয়নের মালীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলা মালীগাঁও গ্রামে একটি হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওঠে। এরই জের ধরে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন সাইদকে চোর সন্দেহে আটক করে এবং বেধড়ক মারধর শুরু করে। নির্যাতনের একপর্যায়ে সাইদ অচেতন হয়ে পড়েন। পরে রাত ১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, হাঁস চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে আমরা ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন