ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পলাতক

অনলাইন সংস্করণ
১৮ নভেম্বর ২০২০, ১:০৮ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পলাতক
ডেস্ক রিপোর্টঃ
জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালাতক রয়েছেন স্বামী। বুধবার (১৮ নভেম্ব্র) সকালে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মনিকা রানী (২৫) জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা গ্রামের অনুকুল মোহন্তের স্ত্রী। পরিবার ও পুলিশ জানায়,রাজমিস্ত্রী অনুকুল মোহন্ত দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সে তার স্ত্রী মনিকা রাণীকে কে মারধর করতো। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় অনুকুল তার স্ত্রীকে মারপিট করে হত্যার পর চৌকির নীচে লুকিয়ে রেখে ৫ বছরের সন্তান কে নিয়ে পালিয়ে যায়। ওই রাতে গৃহবধুর শ্বশুর শ্বাশুড়ি তাদের মেয়ের বাড়ি ছিলেন। বুধবার সকালে শ্বশুর হরেন মোহন্ত বাড়ি ফিরলে দরজা জানালা খোলা দেখে তার সন্দেহ হয়। পরে প্রতিবেশিদের খবর দিলে ঘটনাটি জানাজানি হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা পর স্বামী তার সন্তান কে নিয়ে পালিয়ে গেছে। স্বামী অনুকুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন