ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

সেতুর নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

অনলাইন সংস্করণ
২৯ আগস্ট ২০২০, ২:৩৭ অপরাহ্ণ • ১১১ বার পঠিত
সেতুর নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
পঞ্চগড়ের করতোয়া সেতুর নিচে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে নদীতে পাথর উত্তোলন করতে আসা কয়েকজন প্রসবের পর যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই নারীকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ওই নারী ও সদ্য ভুমিষ্ঠ কন্যা সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রথমিকভাবে ওই নারীর নাম লিপি আক্তার ও স্বামীর নাম মাঞ্জা মিয়া বলে জানা গেছে। তার স্বামীর বাড়ি পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায়। ভবঘুরে স্বামী ভরণপোষণ না দেয়ায় মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে ৪ বছরের এক সন্তানসহ শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবনযাপন করছিলেন।

আরও পড়ুন