ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

শিরোনামহীন

অনলাইন সংস্করণ
২২ জানুয়ারি ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ ১৫১ বার পঠিত
কুপিয়ে হত্যা সাবেক ইউপি সদস্য কুমিল্লার নাঙ্গলকোটে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে মো. আলাউদ্দিন নামে সাবেক ইউপি সদস্যকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চান্দাশ এলাকায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত্যু সুরুজ মিয়ার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হাত বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। পরে বাড়ি থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখে। পরে স্বজনরা আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও সালেহ আহম্মদ গ্রুপের মধ্যে গরু চুরি নিয়ে বিরোধ ছিল। সেই সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। নিহত আলাউদ্দিনের শরীরে কোনো গুলির চিহ্ন পাইনি, তবে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। খুনের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, ওই এলাকায় কয়েকটি গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘ ২০-২৫ বছরের। কিন্তু আলাউদ্দিন মেম্বারকে কারা হত্যা করেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ দ্বন্দ্ব নিরসনে আগেও অনেকে চেষ্টা করা হয়েছিল শুনেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন