ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাংবাদিক মাসুদ ও সুমনের মায়ের দাফন সম্পন্ন

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ ৫৯ বার পঠিত
সাংবাদিক মাসুদ ও সুমনের মায়ের দাফন সম্পন্ন
  • ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুলে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাংবাদিক মাসুদ ও সুমনের মা আয়শা বেগম। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের কৃতি সন্তান, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অন্যদিগন্ত, দৈনিক সবুজ বাংলাদেশ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মাসুদ ও কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফুল ইসলাম সুমন এর আম্মা আয়শা বেগম (৬৫) কুমিল্লা মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত (২৩ জুলাই) রোববার সকাল ৯ টায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিইন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুনায়েদ সিকদার তপু, সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, সিনিয়র সহ সভাপতি মো: বাবর হোসেন, সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, দপ্তর সম্পাদক গাজী রুবেল, নির্বাহী সদস্য ফয়সাল মবিন পলাশ, নির্বাহী সদস্য মাসুদ রানা, ফেরদৌস মাহমুদ মিঠু, দৈনিক যুগান্তরের লালমাই প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম মজুমদার, মোঃ শাহীন আলম, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলার সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ সভাপতি সৌরভ মাহমুদ হারুন, সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, মোঃ সাফি,শাহ এমরান,শাকিল,বুড়িচং কৃষক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, মোঃ কবির হোসেন মাস্টার, মোঃ আল আমিন, মোঃ জামাল হোসেন মাস্টারসহ এলাকার বিশিষ্ট লোকজন জানাজায় উপস্থিত ছিলেন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন