ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করে জাতীয়করণের সিদ্ধান্ত নেয়া হবে - শিক্ষামন্ত্রী

অনলাইন সংস্করণ
১৬ মার্চ ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ ৪২ বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করে জাতীয়করণের সিদ্ধান্ত নেয়া হবে - শিক্ষামন্ত্রী
  • সাজ্জাদ হোসেন শিমুল:
‘চাইলেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবেনা। প্রথমেই জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মান যাচাই করতে হবে, সেখানে জাতীয়করণ হওয়ার পরে শিক্ষার মান কি কমেছে? না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়তঃ হলো সারাদেশের এতো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একথা বলেন। তিনি আরো বলেন ‘দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হত, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষাব্যবস্থায়। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই ফটোশপ করে এডিট করে তা ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে, আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই। রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিনসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন