ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

শহীদ শরিফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

অনলাইন সংস্করণ
১৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ ৫২ বার পঠিত
শহীদ শরিফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষার দাবিতে রাজপথে সর্বস্তরের মানুষ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: শহীদ শরিফ উসমান হাদি হত্যার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সংহতি জানিয়ে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে মুরাদনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল ইসলাম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ন্যায়, সত্য ও মানবিকতার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে গণতান্ত্রিক ও বিপ্লবী জাগরণ সৃষ্টি হয়েছে, শহীদ শরিফ উসমান হাদি সেই সংগ্রামের এক সাহসী প্রতীক। তারা অবিলম্বে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত ঘটনা নয়; এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে জনমনে ক্ষোভ আরও তীব্র হবে এবং তা বৃহত্তর গণআন্দোলনে রূপ নিতে পারে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায়ের আহ্বান জানান।

আরও পড়ুন