ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

লড়াকু সেমিতে বন্ধন রক্তদান ফুটবল একাদশের জয়

অনলাইন সংস্করণ
১৮ নভেম্বর ২০২২, ৪:১৯ অপরাহ্ণ • ৮২ বার পঠিত
লড়াকু সেমিতে বন্ধন রক্তদান ফুটবল একাদশের জয়
নিজস্ব প্রতিবেদক:
মরহুম ফারুক চৌধুরী স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে চ্যালেঞ্জার ফুটবল একাদশকে ১ঃ০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন স্বেচ্ছায় রক্তদান ফুটবল একাদশ। গতকাল শুক্রবার কুমিল্লার ঐতিহ্যবাহী মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের শুরুতেই চোখধাঁধানো গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় বন্ধন ফুটবল একাদশের সাজ্জাদ। ফলে কিছুটা চাপের মুখে পড়ে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা। প্রথমার্ধের শেষের দিকে প্রতিপক্ষের শিবিরে জোরালো আক্রমণ করতে ব্যর্থ হয় চ্যালেঞ্জার্স একাদশ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণভাগ গুছিয়ে প্রতিপক্ষের শিবিরে একের পর এক হানা চালায় চ্যালেঞ্জার্স বাহিনী। বন্ধন একাদশের গোলরক্ষক মারুফের চমৎকার শৈলীতে শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় চ্যালেঞ্জার্স। বাকি সময়ে উভয় দলের গোল করার জন্য কয়েকটি সুযোগ আসলেও গোল করত ব্যর্থ হওয়ায় ১ঃ০ ব্যবধানে মাঠ ছাড়ে উভয় দল। ফলে টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বন্ধন স্বেচ্ছায় রক্তদান সংগঠন ফুটবল একাদশ।

আরও পড়ুন