ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠন

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ণ ৪০ বার পঠিত
লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠন
লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের কমিটিতে সালাউদ্দিন সানি সভাপতি ও আমিনুল ইসলাম তুষার সাধারণ সম্পাদক এবং পৌরসভা ছাত্রলীগের কমিটিতে সাইফ খাঁন স্বাধীন সভাপতি ও কাউছার আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন (রুবেল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ জানুয়ারি মোঃ শিহাব খানকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ৫ বছর দায়িত্ব পালনের পর ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন