ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৩ আগস্ট ২০২০, ১:২৮ অপরাহ্ণ ৫০ বার পঠিত
লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লা লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবতীর বীভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ ১৩ আগস্ট সকাল ১১টায় স্রোতে ভেসে এসে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ডাকাতিয়ার নদীর কিনারায় কুচরিপানার মাঝে আটকে যায় লাশটি। পরে স্থানীয়রা খবর দিলে লাকসাম থানা পুলিশ এসে অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করে। লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়ার নদীর কিনারায় কুচরিপানার মাঝে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা। এদিকে স্থানীয় সূত্র মতে, গত ১১ আগস্ট মঙ্গলবার সকালে লাকসাম চাঁদপুর রেলগেইট সংলগ্ন এলাকায় রেল-ব্রীজ পারাপারকালে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ধাক্কা খেয়ে ডাকাতিয়া নদীতে পড়ে ডুবে যায় অজ্ঞাত এক যুবতী। বৃহস্পতিবার সকালে ভেসে ওঠা লাশটি ওই যুবতীর বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন