ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্ন

অনলাইন সংস্করণ
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১ অপরাহ্ণ • ৮১ বার পঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্ন
 মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
রাষ্ট্রীয় মর্যাদায় অবঃপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রায়তলা ঈদগা মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফনের আগে মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা যুবউন্নয়ন অফিসার মমিনুল হক, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা হারুন রশিদ (৭৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের অবঃপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন দিবাগত রাত ৮টার দিকে কুমিল্লার সিএমএইচ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে স্ত্রী ২ পুত্র ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।

আরও পড়ুন