ঢাকা ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ

যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সংস্করণ
২০ নভেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোহিনুর খানম নিতু (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য তার স্বামী বটি ও দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার মো. আবু চান মিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জুয়েল মিয়া (৩২) পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী জুয়েল যৌতুকের জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও তার স্ত্রী আর্জিনা বেগম (২৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করার জন্য দু’মাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা চান জুয়েল। কিন্তু কোহিনুর টাকা দিতে অস্বীকৃতি জানায়।বুধবার গভীর রাতে জুয়েল বটি ও দা দিয়ে কোহিনুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে মরদেহ ঢেকে রেখে পালিয়ে যান। পরে খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি ও দা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন