ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

অনলাইন সংস্করণ
২১ ডিসেম্বর ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ ৪৯ বার পঠিত
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ
যশোরে ২০পিস স্বর্ণের বারসহ ইমাদুল হোসেন (২৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২১ ডিসেম্বর) সকালে শহরের পৌরপার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ইমাদুল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদে জানা যায় স্বর্ণ পাচারকারী একটি চক্র যশোর শহরের পৌরপার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা চলছে।এমন সংবাদের ভিত্তিতে শহরের পৌরপার্ক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ইমাদুলকে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০পিস স্বর্ণেরবার পাওয়া যায়।ইমদাদুল হোসেন র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃত বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।জব্দকৃত স্বর্ণের মুল্য ১কোটি ৬৩ লাখ টাকা বলে জানায় বিজিবি সদস্যরা।

আরও পড়ুন