ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ

অনলাইন সংস্করণ
১২ অক্টোবর ২০২০, ৪:০০ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
যশোরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা; থানায় অভিযোগ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় চ্যানেল এস টিভির শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মহসিন আলমের উপর হামলা ও লাঞ্চিত করেছে সন্ত্রাসীরা।রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচপোতা বাজারে এ ঘটনা ঘটে। মহসিন আলম ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারুপানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।সোমবার (১২ই অক্টোবর) দুপুরে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহসিন আলম।
অভিযোগ সুত্রে জানা গেছে,রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় নাভারণ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মহসিন আলম। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলাধীন পাঁচপোতা বাজারে পৌছালে মৃতঃ বাহার আলী সরদারের ছেলে সন্ত্রাসী আব্দুর রশীদ (৪৭) তার মোটরসাইকেলের গতিরোধ করে।এসময় একই গ্রামের মৃতঃ খলিল গাজির ছেলে জারর্জিদ (৪৫) ও আব্দুর রশীদ তার কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে।চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় উল্লেখিত দুই সন্ত্রাসী মহসিন আলমকে এলোপাতাড়ী মারপিট করে।এসময় মহসিনের কাছে থাকা চ্যানেল এস টিভির ক্যামেরা ভাংচুর করে।
যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া সাংবাদিক মহসিন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিট প্রধান আতাউর রহমান জসির সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ঝিকরগাছা প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও কালের কন্ঠের ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ঝিকরগাছা ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল এস সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, দৈনিক সত্যপাঠ প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ,লোকমত অনলাইনের প্রকাশক ও সম্পাদক মিঠুন সরকার, মোহনা টিভি বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকার,চ্যানেল এস বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন,২৪ ঘন্টা চ্যানেলের মিলন কবির, বৈশাখী টিভি যশোর প্রতিনিধি কামাল হোসেন,দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জিল্লুর রহমান, সময়ের গর্জন প্রতিনিধি এবিএস রনি, কোয়ালিটির বিপুল হোসেন, কালের চিত্রের হাসানুল কবীর, পত্রদূত প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন