ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমী মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন সংস্করণ
২৯ জানুয়ারি ২০২১, ৩:০৯ অপরাহ্ণ ৩১ বার পঠিত
যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমী মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
আত্মমানবতার সেবার লক্ষ নিয়ে যশোরের শার্শায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের আয়োজনে ৭ম পর্বে শার্শার বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ কওমী মাদ্রাসা, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রাসা ও হেফজোখানা এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পর্ষদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ্ সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলী,দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ডাঃ আনিসুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহজাহান আলী, জান্নাতা খানম মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কামাল হোসাইন,যুবলীগের ৬নং ওয়ার্ড সভাপতি মশিয়ার রহমান,মফিজুর রহমান, সাংবাদিক জসিম উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী চৌগাছা উপজেলার ধূলিয়ানি ইউনিয়নের রামভদ্রপুর কুষ্টিয়া গ্রামে নব মুসলিম পরিবারের মাঝে চাল, তেল, তরিতরকারি ও আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারের খোঁজ খবর নেন।

আরও পড়ুন