ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

যশোরে প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার, থানায় মামলা

অনলাইন সংস্করণ
১০ অক্টোবর ২০২০, ৪:০৫ অপরাহ্ণ • ৯৪ বার পঠিত
যশোরে প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার, থানায় মামলা
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে ধর্ষক আব্দুল গফফার (৩৮) এর নামে শুক্রবার সন্ধ্যায় শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আমলাই গ্রামে এ ঘটনা ঘটে।ধর্ষক গফ্ফার আমলাই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ এখনো পর্যন্ত ধর্ষককে আটক করতে পারেনি।
ধর্ষিতার স্বামী জানান, তার স্ত্রী রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে গফ্ফার তাকে মুখ চেপে ধরে ভয়ভিতী দেখিয়ে ধর্ষন করে।এসময় তার স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে এসে গফ্ফারকে ধরে প্রতিবেশিদের খবর দেয়া হয়।খবর পেয়ে গফ্ফারের স্বজনরা তাকে মারধর করে ছাড়িয়ে নিয়ে যায়।একই সাথে তারা মামলা না করার জন্য হুমকি দেয়।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের পরিদর্শক তদন্ত(ওসি) তারিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নাম্বার ১৫।এ ঘটনায় আসামীকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন