ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে পিকআপসহ ফেনসিডিল জব্দ, চালক আটক

অনলাইন সংস্করণ
৮ অক্টোবর ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
যশোরে পিকআপসহ ফেনসিডিল জব্দ, চালক আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ১৫০ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন (২৩) নামে এক চালককে আটক করেছে পুলিশ।এ ঘটনায় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ভোরের দিকে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই) ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে একটি পিকআপসহ সোহাগকে আটক করা হয়।পরে পিকআপ তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন