ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোরে দুই শিশু ধর্ষনের অভিযোগ

অনলাইন সংস্করণ
২৪ জানুয়ারি ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
যশোরে দুই শিশু ধর্ষনের অভিযোগ
যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক দুই শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষনের অভিযোগে শার্শার রামপুর গ্রামের শাহাজান আলীর ছেলে সাগর হোসেনকে (১৫) আটক করেছে পুলিশ। অপর দিকে,ধর্ষনের অভিযোগে বেনাপোল দারুস সালাম কওমি মাদ্রাসার ৪ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের থানায় নিয়ে এসেছে। তাদের বয়স ৫-৬ বছর। শার্শা ইউপি সদস্য কবির হোসেন বলেন,ঘটনাটি জানার পর মেয়ে বাবা মাকে থানায় পাঠানো হয়েছে।এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ওই শিশুর পিতা অভিযোগ করার পর শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর পিতা বলেন, তার মেয়ের রক্তক্ষরন হচ্ছে। সে সকাল ৯ টায় মাদ্রাসায় পড়তে যায়। আজ সকলকে ছুটি দিয়ে ওই মাদ্রাসায় নতুন যোগদান করা একজন শিক্ষক তার মেয়েকে ধর্ষন করেছে। আমরা এর সুষ্টু বিচার চাই। শিশুটি বলে নতুন হুজুর তার সাথে খারাপ কাজ করেছে।আর ধর্ষন সন্দেহে ভবেরবেড় দারুস সালাম কওমী মাদ্রাসার ৪ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নতুন হুজুরের নাম জানতে চাইলে ওই মাদ্রাসার জনৈক শিক্ষক বলেন, তার নাম হাফেজ সালমান।হাফেজ সালমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সাথে জড়িত নয় বলে জানান। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোকন বলেন,শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটি আসার পর ধর্ষনকারীকে সনাক্ত করা হবে। এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)) বদরুল আলম খান বলেন, শিশু ধর্ষনের ঘটনায় একটি মামলা হয়েছে। যার নং- ২৯, তারিখ ২৪/০১/২১।

আরও পড়ুন