ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

যশোরে জাল টাকাসহ নারী আটক

অনলাইন সংস্করণ
১০ নভেম্বর ২০২০, ১২:০০ অপরাহ্ণ • ১০০ বার পঠিত
যশোরে জাল টাকাসহ নারী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ৪ হাজার জাল টাকার নোটসহ লিপি খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।সোমবার (৯ নভেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক লিপি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরদারপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী। পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদে মাধ্যমে জানা যায় প্রতারক চক্রের এক নারী সদস্য জাল টাকা নিয়ে বেনাপোল বাজারে কেনাকাটা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পোর্ট থানা পুলিশের উপ- পরিদর্শক(এসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪টি ১হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

আরও পড়ুন