ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

যশোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২০, ৩:০৬ অপরাহ্ণ ৬০ বার পঠিত
যশোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ১৮কেজি ভারতীয় গাঁজাসহ হাজু কাজি (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদাহ র‌্যাব-৬ এর সদস্যরা।শনিবার রাতে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাজু ওই গ্রামের মৃত-আব্দুল মজিদ কাজির ছেলে। র‌্যাব-৬ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার (এএসপি) এইচ এম শফিকুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মাদকের একটি চালান কেনাবেচা চলছে।এমন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হাজু কাজিকে আটক করা হয়।পরে তার দখল থেকে ১৮কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন