ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

যশোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২১, ৪:১০ অপরাহ্ণ • ৯৯ বার পঠিত
যশোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা, যশোর:
যশোরে ৮০ পিস ইয়াবাসহ মাসুম শেখ (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকেকোতয়ালী মডেল থানাধীন জাহাঙ্গীর সুইটস এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটক মাসুম শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার চাপাতলা গ্রামের মঞ্জর শেখের ছেলে। ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ -পরিদর্শক(এসআই)আরিফুল ইসলাম, (এসআই) রইচ আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল কুমার ঘোষ সংগীয় ফোর্সসহ যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পশ্চিম পার্শ্বে জাহাঙ্গীর সুইটস এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ৮০পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম শেখ কে আটক করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রুপন কুমার শীল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন