ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

যশোরে ইজিবাইকসহ ফেনসিডিল জব্দ,পাচারকারী আটক

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২০, ৫:৪৩ পূর্বাহ্ণ • ১০২ বার পঠিত
যশোরে ইজিবাইকসহ ফেনসিডিল জব্দ,পাচারকারী আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৭০ বোতল ফেনসিডিলসহ নাজিম উদ্দিন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকালে শার্শার খালদারপাড় পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক নাজিম বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত-আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এটিএম তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খালদারপাড় পশ্চিমপাড়া মিলন হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় ৭০বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ নাজিম উদ্দিনকে আটক করে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন