ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

যশোরে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন সংস্করণ
২০ ডিসেম্বর ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ ৪১ বার পঠিত
যশোরে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণে রোটারী ক্লাব বনানী ঢাকার সৌজন্যে গরীব অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনায় ২০২০-২১ প্রকল্পের তৃতীয় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর সহধর্মিণী বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমিনুর রহমান, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মেদ আলী শাহীন, দৈনিক যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক অসহায় দুস্থ শীতার্ত নারী -পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন