ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

যশোরের তেল চোর চক্রের ২ সদস্য আটক

অনলাইন সংস্করণ
২৬ নভেম্বর ২০২০, ১১:২৬ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
যশোরের তেল চোর চক্রের ২ সদস্য আটক
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় স্থানীয় জনতার সহায়তায় তেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে দিকে উপজেলার  কৃর্ত্তিপুর সাকিনস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের মধ্যে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক’র তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৪)।এ/পি-দক্ষিণ কাশিপুর (দূর্গ ক্লাব রোড), থানা-খালিশপুর, জেলা-খুলনা ও পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় রিফিউজি ক্যাম্প এলাকার আজিজুল হক বাচ্চুর ছেলে জহিরুল হক লিটন (৩২)। এ/পি-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, জেলা-খুলনা। পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটি করার সময়ে আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, যশোর এর সার্বিক দিক নির্দেশনায়।ভোরে ঝিকরগাছা থানাধীন কৃর্ত্তিপুর সাকিনস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের মধ্যে হইতে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক’র তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে স্থানীয় জনগণের সহযোগীতায় আন্তঃজেলা তেল চোর চক্রের দুই সদস্যকে আটক করে।ওই সময় আসামীদ্বয়ের হেফাজত হইতে ৫০লিটার ডিজেল ও তেল রাখার ০৯টি ড্রাম,০২ টি পাইপ এবং চোরাই তেল বহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ী জব্দ করা হয়। এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৮।ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করিয়া বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন