ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

মৃত্যুঞ্জয়ী প্রেম

অনলাইন সংস্করণ
২৭ জুলাই ২০২০, ২:৫২ অপরাহ্ণ ৮০ বার পঠিত
মৃত্যুঞ্জয়ী প্রেম

সুকৃতি ভট্টাচার্য্য

সব কথা কি তবে শেষ হয়ে গেলো!
বলার কিছুই নেই এই শ্রাবন সন্ধ্যায়?
দ্বীপ শিখা নিবু নিবু হয়ে জ্বলছে,
জ্বলতে জ্বলতে দ্বীপ শিখা ব্যথিত হয়েছে,
না,তা হয়তো নয়।তীব্র মাত্রা থেকে সলতে একটু ছোট হয়েছে,
তাই বলে এখনো শেষ হয়ে যায়নি কিছুই।
নিদ্ হারা পৃথিবী জেগে আছে, এখনো কান পেতে
জীবনের সাধ বসন্ত বাঁশি অশ্বক্ষুর শব্দ শুনবে বলে।

শীতের নিশিতে যেমন শিশিরের শব্দে ক্লান্ত ধরনী,
সকালের মিষ্টি রোদে আবার হয় জীবন্ত।
যতোবার আসবো তোমার বুকের উষ্ণতা য় ততোবারই সজীব হবো।
হা বলছি তো একেবারে তরতরে হবো,
আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে ঢেকে যাক তাতে আরো চঞ্চল হবো,
ইচ্ছেগুলো আগুনে পুড়ে যেতে দেবো না।

তোমার গভীর প্রেমে নিজেকে আরো ভাসিয়ে দেবো,
নিঃশব্দ রাতে হৃদয় আকাশে নক্ষত্র কেঁপে উঠবে
আখাঙ্খার আগুনে জ্বলে উঠবে দুটি আঁখি,
দীপ্ত চোখের আলো জ্বলবে আরো দ্বিগুণ হয়ে,
ভুবন মাঝারে আষ্টেপৃষ্টে বাঁধা রবো দুজনে
একগুচ্ছ রজনী গান্ধার ঘ্রানে হবো মাতোয়ারা।
দুঃসাহসিক অজস্র প্রেমের মৃত্যুকে করে পরাজয়,
হতে দেবো না প্রেমের সমাধি থাকবো মৃত্যুঞ্জয়।

আরও পড়ুন