ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

হার জিতের মাঝে নিজের জয় দেখতেপাই

অনলাইন সংস্করণ
২০ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৯ অপরাহ্ণ ১৩১ বার পঠিত
হার জিতের মাঝে নিজের জয় দেখতেপাই
আমি তোমাদের কাছে ভালোবাসা চেয়েছিলাম। ভালোবাসা মানে বুঝ তোমারা? কিছু তোমরা দেবে আর কিছু আমি! কিছু তোমরা নেবে আর কিছু আমি! তোমরা ঝটপট ঠিক করে নিলে কে কি নিবে, আমি তাড়াতাড়ি বেঁধে ছেঁধে দিলাম যা যা দিতে হবে। সব পেয়ে তোমরা স্বার্থপর হয়ে গেলে, সব পেয়েও কেন হিংস্রতা শুরু করে দেলে? তারি সাথে শুরু করে দিলে হিসেব নিকেশ, কে কত আঘাত দিতে পার? ভেবেছ তোমাদের আঘাতে আমি ভেঙে যাব! তোমরা ভুলে গেছ আঘাতই আমার সামনে আঘাতে উৎসাহ দেয়। ভালোবাসা দিলে তোমরা, মান সম্মানও দিলে তোমরা! কিন্তু তারসাথে কেন এই শত্রুতা! ক্ষতবিক্ষত করার এই অপচেষ্টা কেন? আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম, প্রতিযোগী হলে কেন? তোমরা প্রতিযোগিতার মানে বোঝ তো? যার থাকবে কিছু নিয়ম নীতি পদে পদে বাঁধা থাকবে সময়! খেলার মাঠের পরিধি থাকবে, তার ভিতরেই দ্বন্দ্ব রবে, কেউ জিতবে, কেউ হারবে। জিততে তোমরা ভালই পার, শুধু হারতেই যত ভয়! তাই শুরু হল নিয়ম ভাংগা হৃদয়ের পরিচয়। আমি তো শুধু ভালোবাসা চেয়েছি, কিন্তু শত্রুতা কেন? শত্রুতার মানে জানো? যার কোন নিয়ম নেই, শেষ কর অথবা নিজে শেষ হও! যুদ্ধের মানে বুঝ, যার কোন নিয়োম নেই, নেই কোন নিতীমালা। যুদ্ধে কেবল একটাই নীতি, রক্ত ঝরে ঝরুক, জিতো নয়ত হারো। আমি তো শুধু ভালোবাসাই চেয়েছিলাম তোমরা শত্রুতা শুরু করলে কেন? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে নিজেকে শুধরাও।
- ফয়সাল মবিন পলাশ (সাংবাদি )

আরও পড়ুন