ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ

অনলাইন সংস্করণ
২ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ ১৩৩ বার পঠিত
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ

নিজস্ব প্রতিবেদক:     
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে ওই অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

২ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।

এ সময় হাসপাতালে কর্মরত মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে নিজ নিজ দায়িত্বে অনুপস্থিত দেখে তিনি বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকরা হলেন, মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়েশা সিদ্দিকা।

হাসপাতাল পরিদর্শনের সময় সংসদ সদস্য চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবার মান, সরকারি ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এই বিষয়ে কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা ওই পাঁচ চিকিৎসকের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য স্বাস্থ্য অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও তিনি জানান।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন