ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ • ২৪ বার পঠিত
জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম হৃদয়।
সংগঠনের প্রকাশিত কমিটির তালিকায় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম হৃদয়ের নাম উল্লেখ করা হয়েছে। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে কুমিল্লা বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে।

দায়িত্ব পাওয়ার বিষয়ে রাকিবুল ইসলাম হৃদয় বলেন, “জাতীয় ছাত্রশক্তি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন