ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগর ও চৌদ্দগ্রামে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে

অনলাইন সংস্করণ
৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:০২ অপরাহ্ণ ১২০ বার পঠিত
মুরাদনগর ও চৌদ্দগ্রামে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে

সাজ্জাদ হোসেন শিমুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিগত স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতা ও অনিয়মের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে জেলার ৯ শতাধিক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুমিল্লা জেলার মোট ভোটকেন্দ্রের প্রায় দুই-তৃতীয়াংশই এই ঝুঁকির তালিকায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা কুমিল্লা-৩ (মুরাদনগর) ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে। এই দুই আসনের প্রতিটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ (লাল তালিকা) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ঝুঁকি কমাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব কেন্দ্রে ক্যামেরা স্থাপনের প্রস্তুতি শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন