ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগর উপজেলা আঃ লীগের কমিটি ঘোষণা সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু

অনলাইন সংস্করণ
১৫ ডিসেম্বর ২০২২, ১২:১৫ অপরাহ্ণ • ৬৫ বার পঠিত
মুরাদনগর উপজেলা আঃ লীগের কমিটি ঘোষণা সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আবুল কালাম আজাদ সভাপতি এবং ত্যাগী রাজনীতিবিদ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম সারওয়ার হাসান চিনুকে সাধারণ সম্পাদকসহ মোট ৭ সদস্যের মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। কমিটির অন্যান্যরা হলেন, যগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ তমাল। সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম সরকার, মো. আরিফুল ইসলাম সাহেদ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী সম্মেলন শেষে বিকালে কাউন্সিলরদের উপস্থিতিতে নামগুলো ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার সকাল ১১ টার দিকে মুরাদনগর ডি.আর.সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। কুমিল্লা উত্তর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, কেন্দ্রিয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা—২ আসনের সংসদ সদস্য সেলিমা আহম্মেদ মেরি প্রমূখ। অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. রাজিব আহমেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা কমীর্, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কমীর্ ও বাইশ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন