ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

অনলাইন সংস্করণ
২৫ মার্চ ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ ৪১ বার পঠিত
মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
আলম সামস্, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযোগ ওঠা আবু তাহের ওরফে লাডুম শাহ (৬৫) উপজেলার হাটাশ গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। শিশু ও অভিযুক্ত বৃদ্ধ পরস্পর প্রতিবেশী। শিশুটির মা বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে তার মেয়ে বাড়ীর পাশের হাকিম মিয়ার দোকান থেকে খাবার কিনে নিয়ে আসার সময় অভিযুক্ত লাডুম শাহ তাকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে দোকানের পাশের ঝোপে ধর্ষণের চেষ্টা করে।’ এসময় শিশুটি উচ্চস্বরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার ভয়ে লাডুম শাহ পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ীতে এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটির মা অভিযুক্ত লাডুম শাহকে আটক করতে গিয়ে তার বাড়ীতে দেখে সে পালিয়েছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘হাটাশ গ্রামে একটি শিশুকে শ্লীলতাহানির খবর পেয়ে আমরা তার মাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ, সে ওই শিশুটির প্রতিবেশি। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

আরও পড়ুন