ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ৮০ কেজি গাঁজাসাহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
৬ জুলাই ২০২৩, ৭:১৬ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে ৮০ কেজি গাঁজাসাহ ৩ মাদক ব্যবসায়ী আটক
  • আলম সামস, বাঙ্গরাবাজার থানা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮০ কেজি গাঁজাসহ ২টি সিএনজি চালিত অটোরিক্সা আটক করেছে পুলিশ। এসময় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বি-বাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের মো: রফিক সরকারের ছেলে সিএনজি চালক সোহেল মিয়া (২২), জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সিএনজি চালক রাসেল মিয়া ওরফে সিজান আহম্মেদ (৩০) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪)। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের পাক দেওড়া দক্ষিনপাড়া কাচা রাস্তার উপর থেকে মাদকসহ আটককৃতদের গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুইটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে বি-বাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমুহনী এলাকা হইতে মুরাদনগর উপজেলার দেওড়া হয়ে একটি মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদ পেয়ে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশর এসআই উগ্যজাই মারমা নেতৃত্বে একদল পুলিশ পাক দেওড়া কাচা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা যাহার ইঞ্জিন নং-AZZWKG16708, চেসিস নং- MD2A27AY3KWG21550 ও চেসিস নং-MBX0004AFMBO88840 নাম্বারের দুইটি সিএনজি তল্লাশি করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িতে থাকা তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়র করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন