ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

মুরাদনগরে ৭লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার

অনলাইন সংস্করণ
১ অক্টোবর ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে ৭লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে ৭লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সাগর হোসেন। জানা যায়, মামলার বাদী আল-আরাফাহ ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং দারোরা বাজার শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। গত ২২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ শাখা হইতে ৭লাখ টাকা উত্তেলন করিয়া উপজেলার দারোরা শাখায় যাওয়ার পথে দারোরা-রায়তলা রোডের পদুয়া এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীরা রাম দা, চাপাতি সহ ধারালো অস্ত্র নিয়া ইব্রাহিম খলিলের উপর হামলা করে। এবং তার সাথে থাকা ৭লাখ টাকা ও দুটি চেক বই ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন ইব্রহিম খলিল বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। এরপরই ছিনতাইকারীদের ধরতে মাঠে নামেন পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী সাগর হোসেনকে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিলপাড়া থেকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিঙ্গাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি ও ১০হাজার টাকা উদ্ধার করে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ বলেন, ৭লাখ টাকা  ছিনতাইয়ের ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে আমরা নারায়নগঞ্জ সদর থানাধীন উকিল পাড়া থেকে এক আসামীকে গ্রেফতার করি। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন