ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

মুরাদনগরে ১০ম বিজেএস জাজেস ফোরামের ঈদ উপহার বিতরণ

অনলাইন সংস্করণ
৯ মে ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
মুরাদনগরে ১০ম বিজেএস জাজেস ফোরামের ঈদ উপহার বিতরণ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত বিচারকদের একটি অংশ ‘দশম বিজেএস জাজেস ফোরাম’ এর পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মোহাম্মদপুর, শ্রীকাইল ও ঘোড়াশাল গ্রামের ৩১টি হত দরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। দশম বিজেএস ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জুডিসিয়াল ম্যাজিস্টে্রট মোঃ আশিকুর রহমান বলেন, দশম বিজেএস জাজেস ফোরামের বিচারকদের পক্ষ থেকে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার চেষ্টা করেছি। যার মধ্যে রয়েছে চিনিগুড়া চাউল, ঢাল, তেল, চিনি, সেমাই। এ ছাড়া আমাদের সংগঠনের পক্ষ থেকে ঢাকা, চট্টগ্রাম, বরগুনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন