ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতা

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৬:৩০ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
মুরাদনগরে হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতা
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে  একদিনের ব্যবধানেই মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) থেকে পেয়াজের মূল্য ৮০-৯০ টাকা। এমন খবর মুরাদনগর-কোম্পানীগঞ্জ সহ আসে-পাশের বাজার গুলোতে চরাও হলে বাজারের অন্যান্য ক্রেতারা পেঁয়াজ বাজারে এসে ভীর করেন। কে কার আগে পেঁয়াজ নিবেন, এ নিয়ে লেগে যায় হুলুস্থুল। সংশ্লিষ্টরা বলেন, কিছু অসাধু মুনাফাখোর ব্যবসায়ী পেয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। সরবরাহ ঠিক থাকার পরও বাড়তি মুনাফার জন্য দাম বাড়িয়েছে একটি চক্র। এখনই বাজার পর্যবেক্ষণ জোরদার না করা গেলে পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পেতে পারে। নাম প্রকাশ না করার শর্তে বাজার কমিটির বেশ কয়েকজন বলেন, সোমবার বিকেলে বিভিন্ন অনলাইনে নিউজ দেখা যায় ভারত থেকে বাংলাদেশে পেয়াজ আমদানী বন্ধ। এই খবরে তাৎক্ষনিক পেয়াজ বিক্রেতারা পেঁয়াজের দাম দ্বিগুণ করে দেন। অথচ এই পেঁয়াজ তাদের কিনা ছিল ৩০-৩৫ টাকা কেজি। বাঙ্গরা বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেন, বাজারে প্রচুর পরিমান পেঁয়াজ মজুত থাকা সত্বেও কিছু কুচক্রি মহল লাগামহীনভাবে বেশী মুনাফার আশায়  পণ্যের দাম বাড়াচ্ছে। লোকজন সকালে যেখানে ৬৫ টাকা কেজি দরে পেয়াজ ক্রয় করেছে, সেখানে বিকেলেই ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পেঁয়াজের দাম বাড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিভিন্ন বাজারে মনিটরিং চলছে। স্থিতিশীল না হলে বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আরও পড়ুন