ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

অনলাইন সংস্করণ
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ ৫০ বার পঠিত
মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের গোমতী ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্য দিবালোকে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস ওরফে রুবেল (৩২) নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবেল তার স্ত্রীকে নিয়মিত নির্যাতন করে আসছিল। নির্যাতনের ঘটনায় গত ২২ ডিসেম্বর তানজিনা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। মঙ্গলবার দুপুরে যৌতুকের দাবিতে চলমান বিরোধ ও থানায় অভিযোগ করার জেরে ক্ষিপ্ত হয়ে স্বামী রুবেল ধারালো ছুরি দিয়ে স্ত্রী তানজিনাকে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ঝুঁকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন