ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে স্থানীয় সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা বিষয়ক কোর্সের উদ্বোধন

অনলাইন সংস্করণ
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ ৬৫ বার পঠিত
মুরাদনগরে স্থানীয় সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা বিষয়ক কোর্সের উদ্বোধন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে মুরাদনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ৪ দিনব্যাপী কোর্স সোমবার থেকে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে শুরু হয়েছে। এনআইএলজি এর উপ-পরিচালক মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা’র সভাপতিত্বে উপজেলা স্থানীয় সরকার বিভাগের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো: রায়হানুল আলম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়কারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ। ৪ দিনব্যাপী ৭টি ব্যাচের প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১০৮ জন ইউপি সদস্যসহ সংরক্ষিত মহিলা সদস্য, ৯জন ইউপি সচিব এবং ৯ জন ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন।

আরও পড়ুন