ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে সিটিজি ক্রাইম টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন সংস্করণ
২২ নভেম্বর ২০২০, ১:০৫ অপরাহ্ণ • ৮৪ বার পঠিত
মুরাদনগরে সিটিজি ক্রাইম টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত আইপি সিটিজি ক্রাইম টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুরাদনগর প্রেসক্লাবে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সিটিজি ক্রাইম টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সিটিজি ক্রাইম টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আমাদের সময়ের হাবিবুর রহমান, কালের কন্ঠের আজিজুর রহমান রনি, সরেজমিনের কেএম শারফিন শাহ্ধসঢ়;, প্রতিদিনের সংবাদের মোঃ নাজিম উদ্দিন, আমাদের কুমিল্লার এনএ মুরাদ, ভোরের কাগজের শামীম আহম্মেদ। এসময় বক্তারা সিটিজি ক্রাইম টিভি’র আগামীদিনের সাফল্য কামনা করে চেয়ারম্যান আজগর আলী মানিককে অভিনন্দন জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল, আমাদের নতুন সময়ের ফাহাদ রহমান, গণকন্ঠের দেলোয়ার হোসেন, আমার সংবাদের এমএইচ শুভ, সবুজ নিশানের মাহফুজুর রহমান রুবেল, ভোরের চেতনার নজরুল ইসলাম, এবিসি নিউজ কুমিল্লার আবদুল মান্নান, সাংবাদিক মনির হোসেন, ডালিম আহম্মেদ ও ফয়সাল প্রমূখ। আলোচনা শেষে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আরও পড়ুন