ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদনগরে সিএনজি— মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

অনলাইন সংস্করণ
৭ জুলাই ২০২১, ৭:০৩ পূর্বাহ্ণ ৬০ বার পঠিত
মুরাদনগরে সিএনজি— মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপর এক আরোহী আহত। মঙ্গলবার উপজেলার মুরাদনগর—ইলিয়েটগঞ্জ সড়কের পাটুয়াটুলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ রমিজ মিয়া (২৫)। তিনি উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের মাহবুব মিয়ার ছেলে। আহত একজন হলেন মোটরসাইকেল আরোহী শাওন (২৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওন উপজেলার বড়ইয়াকুড়ি গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় এক ব্যক্তি জানান, মঙ্গলবার সকালে দু’জন একটি মোটরসাইকেলে করে বড়ইয়াকুড়ি থেকে মুরাদনগর—ইলিয়টগঞ্জ সড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেলটি পাটুয়াটুলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চালক রমিজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে সাথে থাকা অপর আরোহী শাওনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে পাঠান। মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য এই দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন